বলিউড থেকে হলিউড— সর্বত্রই প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের রসায়ন চর্চার কেন্দ্রে থাকে। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে তাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে উৎকণ্ঠা তৈরি হয়। বিশেষ করে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই গুঞ্জনটি জোরালোভাবে ডালপালা মেলে।
গুঞ্জনে প্রিয়াঙ্কার কড়া জবাব সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিচ্ছেদের এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, “আমি ও নিক খুবই সুখে আছি, একসঙ্গে জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি। বাইরের সমালোচনা নিয়ে আমরা খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু গত কয়েক দিন ধরে শুনছি, আমি আর নিক আলাদা হয়ে যাচ্ছি।” প্রিয়াঙ্কা পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “মানুষ কি চায় আমাদের সংসার ভেঙে যাক? কেন বারবার এই ধরনের গুজব ভাইরাল হয়? আমি এখনো বুঝতে পারি না!”
বয়স ও সংস্কৃতির ব্যবধান নিয়ে মন্তব্য নিকের সঙ্গে বয়সের পার্থক্য এবং ভিন্ন দেশ ও সংস্কৃতির হওয়া নিয়ে প্রায়ই সমালোচনার শিকার হতে হয় প্রিয়াঙ্কাকে। এ বিষয়ে তিনি জানান, ভিন্ন ধর্ম ও সংস্কৃতির হওয়ার কারণেই হয়তো মানুষ তাদের নিয়ে বেশি কথা বলে। তবে তাদের সম্পর্কের ভিত অনেক মজবুত। প্রিয়াঙ্কার ভাষায়, “নিকের সঙ্গে দেখা হওয়ার ছয় মাসের মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি অনুভব করি, সে-ই আমার জন্য সঠিক মানুষ।”
কাজে ফিরছেন ‘দেশি গার্ল’ ব্যক্তিগত জীবনের বিতর্কের মাঝে প্রিয়াঙ্কা ভক্তদের জন্য রয়েছে সুখবর। দীর্ঘ বিরতির পর আবারও ভারতীয় সিনেমায় ফিরছেন তিনি। এসএস রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’ সিনেমায় দেখা যাবে তাকে। তেলেগু ভাষার এই বিগ বাজেটের সিনেমায় তার বিপরীতে থাকছেন মহেশ বাবু। ২০১৯ সালে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমার পর এটিই হতে যাচ্ছে ভারতীয় পর্দায় তার বড় প্রত্যাবর্তন।