• দেশজুড়ে
  • নওগাঁয় গ্যারেজে রাখা বাসে মিলল যুবকের মরদেহ

নওগাঁয় গ্যারেজে রাখা বাসে মিলল যুবকের মরদেহ

দেশজুড়ে ১ মিনিট পড়া
নওগাঁয় গ্যারেজে রাখা বাসে মিলল যুবকের মরদেহ

নওগাঁয় গ্যারেজে থাকা বাসের ভেতর থেকে জাহিদ ইসলাম (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টার দিকে শহরের বাইপাস বরুণকান্দির মোড়ে গ্যারেজে রাখা একটি বাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত জাহিদ ইসলাম নওগাঁর মান্দা উপজেলার তুলশীরামপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। তিনি বিআর সুপার পরিবহন বাসের সহযোগী (হেলপার) হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে জাহিদ ইসলাম বিআর সুপার পরিবহন বাসে হেলপার হিসেবে কাজ করতেন। ওই বাসটি মেরামতের জন্য সোমবার সকালে বরুনকান্দি মোড়ে কালুর গ্যারেজে নিয়ে আসা হয়, সেখানে ইঞ্জিনের কাজ করা হচ্ছিল। রাতে খাবার খেয়ে আরেক সহকর্মী ইউসুফের সঙ্গে বাসের ভেতর ঘুমিয়ে পড়েন তিনি। সকালে ইউসুফ তাকে ঘুম থেকে উঠার জন্য ডাকাডাকি করেন।

কিন্তু তার কোনো সাড়া না পেয়ে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত খোরশেদ আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

Tags: নওগাঁয় গ্যারেজ রাখা বাস যুবকের মরদেহ