হতদরিদ্র দলের সদস্যদের বাড়তি আয়বৃদ্ধির মাধ্যমে পরিবারে পুষ্টি চাহিদা পূরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ, শিশুশ্রম প্রতিরোধ, বাল্যবিয়ে বন্ধসহ শিশুদের সর্বোত্তম সুরক্ষার লক্ষে জামালপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩২ মার্চ) উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার। ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন জামালপুর এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা, উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন প্রমুখ। এদিন জামালপুর পৌরসভাধীন বিভিন্ন এলাকার ১৩৯ জন সদস্যের মাঝে নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হয়। এর আগে লক্ষ্ণীরচর ও শরিফপুর ইউনিয়নে হতদরিদ্র দলের (ইউজিপি) সদস্যদের মাঝে একই পরিমান টাকা বিতরণ করা হয়। মোট ৪২০ জন সদস্যের মাঝে ৪২ লাখ টাকা বিতরণ করা হয়।
জামালপুর এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা বলেন সদস্যদের মাঝে অনুদানের টাকায় তারা বাড়তি আয়ের জন্য হাস, মুরগী অথবা ছাগল ক্রয় করবেন। এছাড়া পুষ্টি বাগানের মাধ্যমে শাক-সবজি চাষ করেও বাড়তি আয় করতে পারেন। এজন্য সরকারের প্রাণিসম্পদ বিভাগ ও কৃষি বিভাগ থেকে তাদের মৌলিক প্রশিক্ষণও দেয়া হয়েছে।
উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল বলেন উন্নয়ন সংঘের ৪৫ বছরের উন্নয়ন যাত্রায় টেকসই উন্নয়ন হাজারো মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তনে লাগসই কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। তিনি ওয়ার্ল্ড ভিশনের সাথে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের মাধ্যমে শিশুদের কল্যাণে পরিবারের উন্নয়নে বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার বলেন এসব কার্যক্রমের প্রশংসা করে বলেন পরিবারের উন্নয়ন হলে শিশুরা সুরক্ষিত থাকবে। প্রতিটি শিশু বিদ্যালয়ে যাবে। কোন শিশু ঝরে পড়বে না। বাল্যবিয়ে হবে না। শিশুশ্রমে যুক্ত হবে না কোন শিশু। অপুষ্টিতে কোন শিশু ভুগবে না। ক্ষুধা অনাহারে থাকবে না শিশুরা। সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মত অন্যান্য প্রতিষ্ঠানগুলোও এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন