• দেশজুড়ে
  • গৌরনদীতে পলিথিন জব্দ, মোবাইল কোর্টে জরিমানা

গৌরনদীতে পলিথিন জব্দ, মোবাইল কোর্টে জরিমানা

দেশজুড়ে ১ মিনিট পড়া
গৌরনদীতে পলিথিন জব্দ, মোবাইল কোর্টে জরিমানা

গৌরনদী, (বরিশাল) প্রতিনিধি।

বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২ এপ্রিল ) দুপুরে গৌরনদী বাসস্ট্যান্ডে আলম মোটরসের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মেহেদী হাসান। অভিযানে পরিবহন কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন জানায়, পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।