২ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার দিনাজপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এড. মোঃ মোফাজ্জল হোসেন দুলাল-কে আইডিইবি দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কাউন্সিলর প্রকৌশলী এ আই এম মিজানুর রহমান, প্রকৌশলী নুরুল হুদা, প্রকৌশলী রবীন্দ্রনাথ রায়, সহসভাপতি প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ সাজিউল ইসলাম সাজু, শিঃ প্রঃ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ মনজুর মোর্শেদ সুমন, প্রকৌশলী মোঃ মনজুরুল ইসলাম, প্রকৌশলী মোঃ আব্দুল মমিন, প্রকৌশলী মোঃ লায়েক আলী, প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান।
ফুলেল শুভেচ্ছা প্রদান শেষে সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, সংগঠনের অগ্রযাত্রা, সংগঠন সম্পর্কে বিভিন্ন ধারণা প্রদান সহ দিকনির্দেশনা মূলক মতবিনিময় করেন সংগঠনের সদস্যবৃন্দ।