শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে গালফ এয়ারের জিএফ-২২৫০ ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক তারেকের মরদেহ গ্রহণ করেন। এ সময় তারেকের স্বজন রিয়াজউদ্দীন উপস্থিত ছিলেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আমরা আমাদের নিয়ম অনুযায়ী এখন দাফন-কাফনের জন্য ৩৫ হাজার টাকা দিচ্ছি। সঙ্গে আরও ৫০ হাজার টাকার চেক দিয়েছি। এরপর ৩ লাখ ৫০ হাজার টাকা সহায়তা করা হবে। ইন্সুরেন্স অনুযায়ী পরবর্তী সময়ে তার পরিবারকে ১০ লাখ টাকা দেওয়া হবে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের এই সংকটের সময়ে প্রধানমন্ত্রী সবসময় প্রবাসীদের খোঁজ-খবর নিচ্ছেন।
এর আগে বৃহস্পতিবার বাহরাইনের রাজধানী মানামার কানু মসজিদে তারেকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার অংশ নেন।
গত ১ মার্চ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নিহত হন তারেক।