• দেশজুড়ে
  • লক্ষ্মীপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের খাদ্য সহায়তা কার্যক্রম উদ্ভোধন

লক্ষ্মীপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের খাদ্য সহায়তা কার্যক্রম উদ্ভোধন

দেশজুড়ে ১ মিনিট পড়া
লক্ষ্মীপুরে  ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের খাদ্য সহায়তা কার্যক্রম উদ্ভোধন

মোস্তাফিজুর রহমান টিপুঃ

ইলিশ অভয়াশ্রমে মার্চ-এপ্রিল মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে "ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের" অধীন সারা দেশে ৪০ হাজার জেলেকে জনপ্রতি ৫৫ কেজি খাদ্য সহায়তা বিতরন কর্মসূচি লক্ষ্মীপুরে উদ্ভাধন হয়। অভায়াশ্রম মৌসুমে প্রতি জেলেকে ৪০ কেজি করে ২ কিস্তিতে ৮০ কেজি চাল খাদ্য সহায়তার পাশাশি এবারেই ১ম "ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের" খাদ্য সহায়তা কার্যক্রমে সারাদেশে ৪০ হাজার জেলের মধ্যে লক্ষ্মীপুর সদর, রায়পুর, কমলনগর ও রামগতি উপজেলার কার্ডধারী সাড়ে ৫ হাজার জেলেদের মধ্যে এ খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। এতে প্রতিটি প্যাকেটে ৫৫ কেজি খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ১২ কেজি আটা, ৮ কেজি মশারীর ডাউল, ১০ লিটার সয়াবিন তৈল, ৪ কেজি চিনি, ৪ কেজি লবণ, ১৬ কেজি আলু।

শনিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গনে পিতা কেটে বেলুন উড়িয়ে ফুলেল শুভেচ্ছার মধ্যদিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি, বিশেষ অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এ প্রকল্পের কার্যক্রম উদ্ভেধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহাদাত হোসেন সেলিম এমপি (লক্ষ্মীপুর-রামগঞ্জ)। প্রধান বক্তা লক্ষ্মীপুর-২ (রায়পুর) সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক, মোঃ জিয়া হায়দার চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের যুগ্ম সচিব মো: হেমায়েত হোসেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর একান্ত সচিব জমশেদ আলম রানা, পুলিশ সুপার, মোঃ আবু তারেক, জেলা পরিষদ প্রশাসক, সাহাব উদ্দিন সাবু। উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ জেলেদের উদ্দেশ্যে বলেন, মার্চ-এপ্রিল এ দুই মাস নদীতে অভায়াশ্রম মৌসুম। এসময় নদীতে মাছ ধরা থেকে বিরত থাকতে জেলেদের নিষেধ করেন। এসময় বেকার জেলেদের জন্য বর্তমান সরকারে নতুন প্রকল্পে ৫৫ কেজি খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি ২ কিস্তিতে ৮০ কেজি চাল বিতর কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতে সহায়তা আরোও বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।বর্তমান সরকারের।

জেলার চররমনী মেহন ইউনিয়ন সহ বিভিন্ন উপজেলার জেলেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।