• দেশজুড়ে
  • জালানি সংকটে বন্ধ সিলেটের শাহজালাল সার কারখানা।

জালানি সংকটে বন্ধ সিলেটের শাহজালাল সার কারখানা।

দেশজুড়ে ১ মিনিট পড়া

শফিকুর রহমান,সিলেট

জালানি সংকটের আশংকায় দেশের সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহে রেশনিং চালুর সিদ্ধান্তে সিলেটের শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড একমাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এবিষয়ে আজ কারখানা কতৃপক্ষের একজন দায়িত্বশীল কর্মকর্তা সংবাদ কর্মীদের এ বিষয়টি নিশ্চিত করেছেন,।

এর আগে ২৮ মার্চ জালানী ও খনিজ সম্পদ বিভাগের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সাংবাদিকদের অবহিত করেন কোম্পানির ব্যাবস্হাপনা পরিচালক কাজী আশরাফুল ইসলাম।

তিনি আরো বলেন সরকারি সিদ্ধান্তে প্রকৃতিক গ্যাস সংকটের কারনে- পুরো এপ্রিল মাসজুড়ে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

দেশের স্বার্থেই বড়োউৎপাদনক্ষম কারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে, তবে কারখানার শ্রমিক কর্মকর্তারা তাদের স্বাভাবিক দায়িত্ব পালন করবেন,এবং গ্যাস পাওয়া মাত্রই দ্রুত উৎপাদন শুরু করে হবে বলে আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য সিলেটের ফেঞ্চুগঞ্জের এই সার কারখানাটি দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া উৎপাদনকারী শিল্পপ্রতিষ্টান,যা কৃষিখাতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে।