গাজীপুরী একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ওই বাড়ির গৃহকত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। নিহত হলেন, ওই এলাকার আনিসুর রহমানের স্ত্রী আসমা আক্তার (৫৫)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পিরুজালী মধ্যপাড়া এলাকার বাসিন্দা অনিসুর রহমান গাজীপুরে একটি প্রতিষ্ঠানে ও তার ছেলে নাজমূল সাকিব পিরুজালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নৈশ্য প্রহরীর চাকুরি করেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে। এসময়ে ডাকাতদল ছেলে বউ আরিফা আক্তারকে হাত-পা বেধে রাখে এসময়ে ডাকাতদের বাধা দিলে শাশুড়ী আসমা আক্তারের গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ডাকাতদল ঘর থেকে নগদ ৩ লক্ষ টাকা ও স্বার্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত আরিফা আক্তারকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, মধ্যরাতে নৈশ্য প্রহরীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুনেছি ডাকাতদের কাজে বাধা দেওয়ায় এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কর জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এটি ডাকাতি নাকি অন্যকোন ঘটনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
গাজীপুরে পিরুজালী বাড়িতে ডাকাতি বাধা দেওয়ায় গৃহিনীকে হত্যা
দেশজুড়ে
১ মিনিট পড়া
আব্দুল মালেক মিয়া, ব্যুরো চীফ গাজীপুর :