• দেশজুড়ে
  • নীলফামারীতে মায়ের ঘরে আগুন লাগিয়ে দিলো ছেলে

নীলফামারীতে মায়ের ঘরে আগুন লাগিয়ে দিলো ছেলে

দেশজুড়ে ১ মিনিট পড়া
নীলফামারীতে মায়ের ঘরে আগুন লাগিয়ে দিলো ছেলে

তৈয়ব আলী সরকার নীলফামারী।

নীলফামারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে নুর আলমের (৩৬) বিরুদ্ধে । মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে সদরের টুপামারী ইউনিয়নের টুপামারী গ্রামের মোজামের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (৮ এপ্রিল) সকালে সদর থানার ওসি জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। অভিযুক্ত নুর আলম ওই এলাকার মৃত জয়নাল হোসেন ও নুরজাহান বেগম দম্পতির ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বোনদের সঙ্গে জমি ভাগাভাগি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন নুর আলম। এ নিয়ে পরিবারে উত্তেজনা বিরাজ করছিলো। ঘটনার দিন একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নুর আলম তার মায়ের বসতঘরে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করেন পরিবারের লোকজন ও স্থানীয়রা। ভুক্তভোগী নুরজাহান বেগম জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে জুয়া খেলায় আসক্ত, টাকার জন্য মাঝে মধ্যে মায়ের সাথে ঝগড়াসহ বোনদের জমি সংক্রান্ত ঘটনার জেরে ঘরে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় দ্রæত পুরো ঘরে ছড়িয়ে পড়ে আগুন। এতে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। খবর পেয়ে, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘরের বেশিরভাগই পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় বৃদ্ধা মা নুরজাহান বেগমের আহাজারিতে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। তবে অভিযুক্ত নুর আলম পলাতক রয়েছে। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দ্রæত পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।