• দেশজুড়ে
  • টাঙ্গাইলে ইয়াবা-গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদক সেবনের সময় ৩ জনকে কারাদণ্ড

টাঙ্গাইলে ইয়াবা-গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদক সেবনের সময় ৩ জনকে কারাদণ্ড

দেশজুড়ে ১ মিনিট পড়া
টাঙ্গাইলে ইয়াবা-গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদক সেবনের সময় ৩ জনকে কারাদণ্ড

এরশাদুল ইসলাম,টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলে ইয়াবা-গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া মাদক সেবনের সময় ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার দুপুরে টাঙ্গাইল সদর থানার ওসি রুহুল আমিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-মধুপুর উপজেলার জাঙ্গালীয়া এলাকার আজাহারুলের ছেলে সেলিম মিয়া (২৫), কালিহাতী উপজেলার মগড়া এলাকার কৃষ্ণ চক্রবর্তীর ছেলে মানিক চক্রবর্তী (৩৫) এবং ঘাটাইল উপজেলার ধলাপাড়া এলাকার বাছেদ খানের ছেলে মুনসুর খান (৪২)। গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার লাকী (৩১), লিটন কর্মকার (৪৩), আসিফুজ্জামান আসিফ (২৯) সোহান নূর (৩০), হৃদয় (২২) এবং বিশু (২২)। সদর থানার ওসি রুহুল আমিন বলেন, মঙ্গলবার রাতে টাঙ্গাইল সদর উপজেলায় পৃথকস্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। সময় তাদের কাছ থেকে ৭৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকা ৫১ হাজার ৩৮০ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে পৃথক মামলা হয়েছে। পরে বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এছাড়া টাঙ্গাইল থানা এলাকায় মাদক সেবনের অভিযোগে ৩ জনকে ৭ দিন করে কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছের ভ্রাম্যমাণ আদালত। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।