• দেশজুড়ে
  • ৩৫৬ কিলোমিটার ঢাকা থেকে দিনাজপুরে দৌড়ে রেকর্ড গড়লেন সাকিব

৩৫৬ কিলোমিটার ঢাকা থেকে দিনাজপুরে দৌড়ে রেকর্ড গড়লেন সাকিব

দেশজুড়ে ১ মিনিট পড়া
৩৫৬ কিলোমিটার ঢাকা থেকে দিনাজপুরে দৌড়ে রেকর্ড গড়লেন সাকিব

মোঃ ইউসুফ আলী, বিশেষ প্রতিনিধি, দিনাজপুর।।

দিনাজপুরের কৃতি সন্তান ও তরুণ অ্যাথলেট মোঃ সাখাওয়াত হোসেন সাকিব গড়ে তুলছেন এক অবিশ্বাস্য সাফল্যের অনন্য নজির। ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত দীর্ঘ পথ দৌড়ে পাড়ি দেওয়ার এক দুঃসাহসিক চ্যালেঞ্জ গ্রহণ করে হয়েছেন সফল।দুঃসাহসিক অভিযান শেষ করতে সাকিবের সময় লেগেছে ৭ দিন। দিনাজপুর জিরো পয়েন্ট এসে পৌঁছলে তাকে নারী পুরুষসহ খেলোয়াড়রা ফুল দিয়ে স্বাগত জানায়। সাকিবের এই উদ্যোগকে সার্বিক সহযোগিতা করছেন দিনাজপুর জেলা প্রশাসন ও পাটোয়ারী বিজনেস হাউজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সহিদুর রহমান পাটোয়ারী মোহন।

দিনাজপুরের সন্তান সাখাওয়াত হোসেন সাকিব ৩৫৬ কিলোমিটার ঢাকার জিরো পয়েন্ট থেকে সড়ক দৌড়ে দিনাজপুরের জিরো পয়েন্ট এসে শেষ করে অসাধ্য নজির স্থাপন করলেন।

মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা এবং উত্তরবঙ্গের জেলা দিনাজপুরের ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ নেন তরুণ অ্যাথলেট সাখাওয়াত হোসেন সাকিব।

ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত দীর্ঘ পথ দৌড়ে অতিক্রম করার এই দুঃসাহসিক অভিযানে ইতোমধ্যেই অভাবনীয় এক নজির গড়েছেন তিনি।

গত ২ এপ্রিল ২০২৬ তারিখে রাজধানীর জিরো পয়েন্ট থেকে সাকিবের এই বিশেষ দৌড়যাত্রা শুরু হয়।

দিনাজপুর জেলার সন্তান ও ক্রীড়াবিদ সাখাওয়াত হোসেন সাকিব এর দীর্ঘ পথযাত্রায় সঙ্গী ছিলেন তার বন্ধু সাইকেলিষ্ট রাব্বী।

নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী তিনি ৮ এপ্রিল দিনাজপুরের জিরো পয়েন্টে পৌঁছান। এই দীর্ঘ যাত্রাপথে তিনি কেবল দৌড়েই ক্ষান্ত হননি, বরং জলপথের বাধাকেও জয় করেছেন বীরত্বের সাথে।

অভিযানের তৃতীয় দিনে ৪ এপ্রিল এক অনন্য কৃতিত্ব অর্জন করেন সাকিব। এদিন সকাল ৯টা ১৫ মিনিটে তিনি যমুনা নদীতে সাঁতার শুরু করেন। উত্তাল ঢেউয়ের সাথে প্রায় তিন ঘণ্টা নিরন্তর লড়াই চালিয়ে দুপুর ১২টা ৭ মিনিটে তিনি সফলভাবে নদী পার হতে সক্ষম হন।

সফলতার সঙ্গে ৮ এপ্রিল বুধবার বিকেল ৪ টায় সাকিবকে সাথে নিয়ে সাইকেলিষ্ট রাব্বী দিনাজপুর জিরো পয়েন্টে পৌঁছলে পরিবারের সদস্য,স্বজন ও জেলাপ্রশাসন খেলোয়াড়রা ফুলদিয়ে স্বাগত জানান।

৩৫৬ কিলোমিটার দীর্ঘ পথ দৌড়ে আসতে অনেক অভিজ্ঞতার কথা জানালেন সাকিব।

সাকিবের এই যাত্রাকে তরুণদের জন্য একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন আয়োজক পাটোয়ারী বিজনেস হাউস প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহন।

জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দানে (কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন) গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন বলেন, এমন সাহসী পদক্ষেপ তরুণদের মনোবল বাড়িয়ে দেয় এবং সমাজকে একটি সুন্দর ও মাদকমুক্ত ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে সহায়তা করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু প্রমুখ।

উল্লেখ্য, সাখাওয়াত হোসেন সাকিব দিনাজপুর শহরের রামনগর এলাকার বাসিন্দা। তার বাবা একজন ফল ব্যবসায়ী। সাকিব দিনাজপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট যোসেফস স্কুল থেকে ২০২২ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সাকিবের ঢাকার জিরো পয়েন্ট থেকে দিনাজপুরের জিরো পয়েন্ট ৩৫৬ কিলোমিটার সড়ক দৌড়ে দিনাজপুরের ঐতিহ্যকে তুলে ধরা আনন্দিত দিনাজপুর বাসী।