সিলেটের জেলা প্রশাসক আবদুল কাইউম চৌধুরী বলেছেন যানবাহনের অবব্যস্হাপনার কারনে সিলেট সহ দক্ষিন সুরমায় অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে। আর চলাচলের জন্য পথচারীদের হাঁটতে নানা রকম অসুবিধার সৃষ্টি হচ্ছে।
তিনি আজ সন্ধায় দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালে ভিশনস্পীং ও সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের যৌথ আয়োজনে মাসব্যাপী বিনামূল্যে চোখ পরীক্ষা ও চশমা বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন চক্ষু মানুষের জীবনে একটি অপরিহার্য অংশ, যাদের চক্ষু নেই শুধু তারাই বুজেন,চক্ষু না থাকার কষ্ট। এটা একটা মহতি কাজ এরসাথে যারা সম্পৃক্ত তাদেরকে জানাই শুভকামনা ও অভিনন্দন। সমিতির সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাস মালিক সমিতির সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক এমরান হোসেন, শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আবদুল অদুদ, ট্রাক মালিক সমিতির সভাপতি নাজির আহমেদ সাধারণ সম্পাদক সাদিক আহমদ, সিএনজি শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আবেদ সুলতান, সাধারণ সম্পাদক মাহবুব মিয়া,। বিপুল সংখ্যক শ্রমিক কর্মকর্তা এতে অংশ গ্রহণ করেন।