তথ্য অফিস, লামা কর্তৃক আয়োজিত বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে উল্লিখিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ, মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধাসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বিষয়ে এক জনসচেতনতামূলক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষাঙ্গনে মাদক দ্রব্যের ক্ষতিকর প্রভাব আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার।
৮ ই এপ্রিল বান্দরবানের লামায় সরকারি মাতামুহুরী কলেজ-এ শিক্ষার্থীদের মাঝে সাইবার অ'পরাধ বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাইবার অ'পরাধ, প্র'তারণা, জু'য়াসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।
সেমিনারে সাইবার বুলিং, ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের অ'পব্যবহার, অনলাইন প্রতারণা, ভু'য়া আইডি, হ্যাকিং, জুয়া, গোপনীয়তা ও সুরক্ষা, এবং সাইবার সিকিউরিটি অধ্যাদেশ সম্পর্কিত বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের অনলাইনে সচেতন আচরণ, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা এবং স'ন্দেহজনক কোনো কার্যক্রমের ক্ষেত্রে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।
পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর হলেও সচেতনতার অভাবে অনেকেই সাইবার অ'পরাধের শিকার হচ্ছে। তাই নিজেকে সুরক্ষিত রাখতে হলে প্রযুক্তি ব্যবহারে দায়িত্বশীল ও সচেতন হতে হবে।
উক্ত সেমিনারে অনলাইন প্র'তারণার শিকার একজন ভুক্তভোগীর অভিজ্ঞতা সবার মাঝে তুলে ধরেন ভুক্তভোগী নিজেই। সেমিনার শেষে ভুক্তভোগী বলেন,"এই সেমিনার টি আগে হলে হয়ত আমি প্র'তারণার শিকার নাও হতে পারতাম"।
তিনি আরও বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশ রক্ষাই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার অন্যতম প্রধান মাধ্যম। পাশাপাশি নারীদের জন্য নিরাপদ ও সুবিধাজনক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা তাদের কর্মসংস্থান ও সামাজিক অংশগ্রহণ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
উন্মুক্ত বৈঠকে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রীর অভিভাবকবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।