ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিতকৃত শেরপুর-৩ আসনের উপনির্বাচনের শান্তিপূর্ণ ভোটগ্রহন চলছে।
৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৭.৩০ মিনিট হতে ভোট গ্রহন শুরু হয়।
এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী। তারা হলেন— বিএনপির মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মাসুদুর রহমান মাসুদ এবং জাসদের (মার্কসবাদী) মিজানুর রহমান।
এখানকার ১২৮টি কেন্দ্রে মোট ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে ১৮ থেকে ২০ জন সশস্ত্র সদস্য এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণে ৩৬ জন হাকিম ও ১৮ জন ইসি পর্যবেক্ষক মোতায়েন রয়েছেন। এছাড়া আইনশৃংখলা পরিস্থতি স্বাভাবিক রাখতে ১৬ প্লাটুন বিজিবি সহ সেনা, র্যাব, পুলিশ ও আনাসার ভিডিপির সদস্য মোতায়েন করা হয়েছে।