বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষেে প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা সভাকক্ষে উপজেলা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি উম্মে সালমা রুমা, রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতিকুর রহমান আতিক, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, রহনপুর পূর্নভবা মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক ইয়াহিয়া খান রুবেল, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, উপজেলা প্রসক্লাব সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, মহিলা ইউপি সদস্য লক্ষি তিরর্কি প্রমুখ । সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংস্কৃতিক কর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা এবং গ্রামীণ খেলাধুলার আয়োজন। এছাড়া অনুষ্ঠানকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবকে ঘিরে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে উৎসব উদযাপন করতে হবে।
গোমস্তাপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
দেশজুড়ে
১ মিনিট পড়া
গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধিঃ