• দেশজুড়ে
  • বিদায়ের অশ্রু আর বরণের হাসিতে সিক্ত ঘাগোয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা

বিদায়ের অশ্রু আর বরণের হাসিতে সিক্ত ঘাগোয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা

দেশজুড়ে ১ মিনিট পড়া
বিদায়ের অশ্রু আর বরণের হাসিতে সিক্ত ঘাগোয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা

গাইবান্ধা প্রতিনিধি

সবুজ শ্যামলিমায় ঘেরা গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আজ এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আগামীর পথে পা বাড়াতে যাওয়া ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং নতুন প্রাণের স্পন্দনে মুখরিত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও হামদ-নাতে রসূলের মূর্ছনায় এক আধ্যাত্মিক আবহ তৈরি হয়।মাদ্রাসার প্রবীণ শিক্ষকদের দিকনির্দেশনামূলক বক্তব্যে উঠে আসে জ্ঞান অর্জনের গুরুত্ব এবং আদর্শ মানুষ হওয়ার দৃঢ় প্রত্যয়।বিদায়ী শিক্ষার্থীদের চোখে ছিল আগামীর স্বপ্ন আর প্রিয় আঙিনা ছাড়ার বিষাদ।অন্যদিকে,নবীন শিক্ষার্থীদের চোখে ছিল নতুনকে জানার কৌতূহল।তাদের রজনীগন্ধার শুভ্রতায় ও উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেয় মাদ্রাসা কর্তৃপক্ষ।অনুষ্ঠানের শেষাংশে বিদায়ী শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।সবশেষে,স্মৃতি হিসেবে বিদায়ীদের হাতে তুলে দেওয়া হয় শুভেচ্ছা স্মারক,যা তাদের ছাত্রজীবনের এই সোনালী অধ্যায়কে স্মরণ করিয়ে দেবে আজীবন।