গাইবান্ধার পলাশবাড়ীতে জ্বালানি তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে তর্কে জড়িয়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।এতে তিন যুবক গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত রেজওয়ানকে(২৭)ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ।আহত তিন যুবক হলেন-কাওসার আলী (২৫), জাহিদ হাসান(২৩)ও সিহাব মিয়া (২২)।প্রত্যক্ষদর্শীরা জানান,বৃহস্পতিবার সকাল থেকেই মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে শৃঙ্খলার সঙ্গে জ্বালানি তেল সংগ্রহ করছিলেন মোটরসাইকেল চালকরা। দুপুর পৌনে ১২টার দিকে লাইনে আগে-পরে দাঁড়ানো নিয়ে অভিযুক্ত রেজওয়ানের সঙ্গে কয়েকজন যুবকের কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে রেজওয়ান ক্ষিপ্ত হয়ে ছুরি বের করে এলোপাতাড়ি আঘাত করলে কাওসার, জাহিদ ও সিহাব আহত হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সিহাব মিয়ার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন,“তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পলাশবাড়ীতে পাম্পের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে তর্কে জড়িয়ে ছুরি আঘাতে আহত-৩ আটক১
দেশজুড়ে
১ মিনিট পড়া
আরিয়ান রাকিব - পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি :