• দেশজুড়ে
  • দুদকের মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রকৌশলী গ্রেফতার

দুদকের মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রকৌশলী গ্রেফতার

দেশজুড়ে ১ মিনিট পড়া
দুদকের মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের  প্রকৌশলী গ্রেফতার

ব্যুরো চীফ, গাজীপুর

দুর্নীতি দমন কমিশনের মামলার চার্জশীটভূক্ত আসামি গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) ইব্রাহিম খলিল বৃহস্পতিবার (৯ এপ্রিল) আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন আদেশ বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গাজীপুর আদালতের পিপি মোঃ মোস্তফা কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ইব্রাহিম খলিল চার্জশীটভূক্ত আসামি হওয়ায় গত বছর ১৫ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় তাকে সাময়িক বরখাস্ত করে চাকরি হতে অপসারনের চিঠি দিয়েছিল। দুদকের মামলায় তার স্ত্রী মনোয়ারা বেগমও আসামি। জানা গেছে, দুদকের অনুসন্ধানে নির্বাহী প্রকৌশলী মোঃ ইব্রাহিম খলিল ও তাঁর স্ত্রী মনোয়ারা বেগম আওয়ামী লীগের আমলে বিপুল পরিমাণ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেন। যা দুদক আদালতের নথিতে পেশ করেছে। ​প্রকৌশলী ইব্রাহিম খলিল ১ কোটি ৪৬ লাখ ৪৯ হাজার টাকার বেশি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। ​তাঁর বিভিন্ন ব্যাংক হিসাবে বেতন-ভাতার বাইরেও ৮ কোটি ৭১ লাখ ৪১ হাজার টাকার বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পায় দুদক। ​তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারাসহ দ-বিধির ১০৯ ধারায় চার্জশিট দাখিল করা হয়েছে।