• দেশজুড়ে
  • এক হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল প্রকল্প পরিদর্শন করলেন স্বাস্থ্য সচিব

এক হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল প্রকল্প পরিদর্শন করলেন স্বাস্থ্য সচিব

দেশজুড়ে ১ মিনিট পড়া
এক হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল প্রকল্প পরিদর্শন করলেন স্বাস্থ্য সচিব

তৈয়ব আলী সরকার নীলফামারী।

নীলফামারীতে চীন সরকারের অনুদানে প্রস্তাবিত ১০০০ হাজার শয্যার ‘বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল’ প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করতে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে স্বাস্থ্য মন্ত্রনালয় গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। শুক্রবার (১০ এপ্রিল) সকালে নীলফামারীর দারোয়ানি টেক্সটাইল মিল (সুতাকল) এলাকায় হাসপাতালের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ও কমিটির সভাপতি কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় প্রকল্পের সম্ভাব্যতা, অবকাঠামোগত প্রস্ততি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সচিব বলেন, প্রাথমিক পর্যায়ের জরিপে দেখা গেছে এলাকাটিতে সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগের সুবিধা রয়েছে, যা আরও উন্নত করা সম্ভব। উন্নত যোগাযোগ ব্যবস্থার সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি এই অঞ্চল থেকে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে যোগাযোগও সহজ হবে বলে তিনি আশা করেন। পাশাপাশি,শিক্ষা ইন্টার্নশিপের শিক্ষার্থীদের সুবিধার্থে নীলফামারী সরকারী মেডিকেল কলেজটি এই বিষেশায়িত হাসপাতালের পাশে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, ১ হাজার শয্যার মধ্যে ৫০০টি সাধারণ এবং ৫০০টি বিশেষায়িত শয্যায় বিভক্ত করার পরিকল্পনা রয়েছে। পরিদর্শনের ভিত্তিতে যে সুপারিশমালা প্রস্তত করা হবে, তা আগামী ১৬ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রতিনিধি দলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।