বান্দরবান জেলা পুলিশের আয়োজনে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হলো“পুলিশ আজ ১০ ই এপ্রিল শুক্রবার পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত বান্দরবান ৭ টি উপজেলার থানা নিয়ে শুধু সুপার ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬”। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন:
পুলিশ অফিস দল এবং আলীকদম থানা দল।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি, খেলার উদ্বোধক এবং একজন খেলোয়াড় প্রেমিক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার:
মোঃ আবদুর ।
উদ্বোধনী ম্যাচে চমৎকার নৈপুণ্য, শৃঙ্খলা ও দলগত পারফরম্যান্স প্রদর্শন করে বিজয় অর্জন করেন:
আলীকদম থানা দল
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার সদস্যবৃন্দ, খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শক। পুরো আয়োজন জুড়ে ছিল শৃঙ্খলাপূর্ণ পরিবেশ, খেলাধুলার সৌন্দর্য এবং ভ্রাতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত।
এই টুর্নামেন্টের মাধ্যমে পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, পেশাগত বন্ধন, নেতৃত্বগুণ এবং দলগত চেতনা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এটি কর্মব্যস্ততার মাঝে এক স্বস্তির পরিসর তৈরি করে, যা মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।