কক্সবাজারের টেকনাফের একটি মুরগী খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া এসব ইয়াবার মূল্য আনুমানিক ১৫ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে টেকনাফের হ্নীলা রঙ্গিখালীর একটি মুরগির খামারের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয় বলে ভাষ্য পুলিশের। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গিখালী এলাকার বাসিন্দা নুরুল হোসেনের মুরগির খামারে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযান চলকালে খামারের ভেতর একটি খাটের নিচ থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। ওসি সাইফুল ইসলাম জানান, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন আসামি কৌশলে পালিয়ে যায়। তবে তাদের মধ্যে একজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
টেকনাফের মুরগির খামারে মিললো ১৫ কোটি টাকার ইয়াবা
দেশজুড়ে
১ মিনিট পড়া
সাদ্দাম হোসাইন। কক্সবাজার প্রতিনিধি