বানিজ্য, বস্র পাট,এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির আজ দুপুরে সিলেটে টিলাগড়ে " কৃষকের হাট" নামক নতুন একটি বাজার উদ্বোধন করেন।
এ উপলক্ষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে যে ফসল উৎপাদন করেন তার ন্যায্য মুল্য বাজারে পান না বলেই কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন,এই বাজার আনুষ্টানিক উদ্বোধনের মাধ্যমে কৃষক যাতে তার উৎপাদিত পন্যের ন্যায্য দাম পান তা নিশ্চিত করতেই সরকারের এই সার্বজনীন গ্রহনযোগ্য উদ্যোগ,আমি আশাবাদী এর মাধ্যমে কৃষকরা লাভবান হবেন এবং ক্রেতারাও সঠিক মুল্যে প্রয়োজনীয় পন্যটি কিনতে পারবেন।
তিনি আরো বলেন ব্যাবসায়ী সিন্ডিকেট ভাংতে দেশের সব বিভাগীয় শহর এবং জেলা উপজেলা পর্যায়ে এরকম হাট বসিয়ে সরকার জনগণের দুঃখ দুর্দশা লাঘব করবে।
হাট উদ্বোধন কালে তার সাথে বিভাগীয় কমিশনার, সিলেটের জেলা প্রশাসক সহ সরকারের পদস্হ কর্মকর্তা সহ সাংবাদিক সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।