• দেশজুড়ে
  • জামালপুর ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান

জামালপুর ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান

দেশজুড়ে ১ মিনিট পড়া
জামালপুর ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান

আবুল কাশেম জামালপুর।

জামালপুরের ইসলামপুর পৌর বিএনপির ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সোহেলসহ ৬জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াত ইসলামী দলে যোগদান করেছেন| শুক্রবার (১০ এপ্রিল) উপজেলা জামায়াত ইসলামী দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জামায়াত ইসলামীর আদর্শ অনুপ্রানীত হয়ে পৌর বিএনপির ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সোহেল, সদস্য ও সক্রীয় কর্মী মোঃ লাবলু শেখ, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ খালেকুজ্জামান, মোঃ নুরে সিদ্দিকী, মোঃ ওয়াসিম শেখ ৬জন যোগদান করেন| এ সময় জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ড. ছামিউল হক ফারুকী তাদেরকে বরণ করে নেন| অনুষ্ঠানে উপজেলা জামায়াত ইসলামী আমীর রাশেদুজ্জামান, সেক্রেটারি আবু মুছা, জেলা সূরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, পৌর আমীর মাসুমসহ অন্যান্য নেতাকর্মীরা সে সময় উপস্থিত ছিলেন|