সিলেটের বিভিন্ন সিমান্তে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার ভারতীয় পন্য জব্দ করেছে বিজিবি। আজ বিজিবি ৪৮ ব্যাটালিয়ানের আওতাধীন বিভিন্ন সিমান্ত এলাকা থেকে এসব অবৈধ পন্য জব্দ করা হলেও কোন চোরাকারবারি কে গ্রেফতার করা সম্ভব হয়নি।
বিজিবি ৪৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান সিলেটের বাংলা বাজার,শ্রীপুর, দমদমিয়া,তামাবিল, সোনার হাট,ও প্রতাপ পুর সিমান্ত ফাড়ির যোয়ানরা অভিযান চালিয়ে অর্ধ শতাধিক গরু,মহিষ,ভারতীয় থান কাপড়,জিরা,কম্বল, শাড়ী চিনিসহ আরো বেশকিছু অবৈধ পন্য জব্দ করে।
এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ সুপারি, দেশীয় শিং মাছ,বিপুল পরিমান রসুন জব্দ করা হয়, আটককৃত পন্যের আনুমানিক মুল্য৬৮ লাখ৫৫ হাজার ৮ শত টাকার উপরে।
সিমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রমে আরো গতিশীলতা অব্যাহত থাকবে বলে ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানিয়েছেন।