নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
গতকাল ১২ এপ্রিল রোববার বিকেলে কেন্দ্রীয় মসজিদের সামনে ১১ দল, নাটোর জেলা শাখার আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখা সহকারি সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের সার্বিক পরিচালনায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোটের নেতাকর্মীরা কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বাদ আসর এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, জেলা আমীর অধ্যাপক মো. ইউনুস আলী, অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, জেলা অ্যসিস্ট্যান্ট সেক্রেটারি মাও, মাওলানা আব্দুল হাকিম , শহর আমির অধ্যক্ষ মোঃ রাসেদুল ইসলাম, সদর আমীর মাও নুরুন্নবী, শহর সেক্রেটারি মোঃ আলী আল মাসুদ মিলন,জেলা পেশাজীবী সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, এনসিপি নেতা ইফতেখায়ের শাওন এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ।
বক্তাগনেরা বলেন, এই সমাবেশ থেকে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানানো হচ্ছে। অন্যথায় সরকার পতনের আন্দোলন শুরু করবে বক্তব্যে জানান দলের নেতাকর্মীরা।