• দেশজুড়ে
  • পাবনাকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়তে ব্র্যাক ও স্কায়ারের যৌথ উদ্যোগ: উপস্থিত ছিলেন শিমুল বিশ্বাস -এমপি

পাবনাকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়তে ব্র্যাক ও স্কায়ারের যৌথ উদ্যোগ: উপস্থিত ছিলেন শিমুল বিশ্বাস -এমপি

দেশজুড়ে ১ মিনিট পড়া
পাবনাকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়তে ব্র্যাক ও স্কায়ারের যৌথ  উদ্যোগ: উপস্থিত ছিলেন শিমুল বিশ্বাস -এমপি

​রুবেল শেখ, পাবনা।

পাবনা পৌরসভাকে একটি পরিকল্পিত ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক বিশেষ যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও এবি ট্রাস্টের চেয়ারম্যান এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস -এমপি,বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাজ এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস এই বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে একযোগে কাজ করার পরিকল্পনা তুলে ধরে।​সভায় ‘পার্টনারশিপ ভ্যালু ট্রায়াঙ্গেল’-এর মাধ্যমে একটি টেকসই মডেল উপস্থাপন করা হয়। এই মডেলে পাবনা পৌরসভা সেবা কর্তৃপক্ষ ও অবকাঠামো নিয়ন্ত্রক হিসেবে, স্কয়ার ফার্মা আঞ্চলিক অংশীদার হিসেবে এবং ব্র্যাক সিস্টেম আর্কিটেক্ট ও বাস্তবায়নকারী হিসেবে ভূমিকা পালন করবে।

​​পাবনা শহরে প্রতিদিন গড়ে ১০৩ টন বর্জ্য উৎপাদিত হয়। বর্তমানে আংশিক সংগ্রহ পদ্ধতি এবং সরাসরি ল্যান্ডফিলে বর্জ্য ফেলার কারণে ড্রেন ও ইছামতি নদীতে ময়লা জমে জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে উচ্চমূল্যের প্লাস্টিক সংগ্রহের ক্ষেত্রে কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো না থাকায় পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। ​সভায় আগামী ৬ মাসের একটি কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়, যার মূল লক্ষ্য 'বর্জ্য সুশৃঙ্খল করা'।

এর আওতায় থাকছে: ​শক্তিশালী ও ঢাকাযুক্ত কমিউনিটি বিন: রাস্তার মোড়ে মোড়ে টেকসই ডাস্টবিন স্থাপন। ​নির্দিষ্ট সময় নির্ধারণ: বর্জ্য ফেলার জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া। সচেতনতা বৃদ্ধু:স্কুল ও কাঁচাবাজারগুলোতে প্রচার চালানো।​ জনগণের অংশগ্রহণ: স্থানীয় মানুষের মাধ্যমে ডাস্টবিনগুলো মনিটর করা।

​প্রধান অতিথি এ্যাড: শামসুর রহমান শিমুল বিশ্বাস -এমপি তার বক্তব্যে বলেন, "পাবনার মানুষের দীর্ঘদিনের দাবি একটি পরিচ্ছন্ন শহর। ব্র্যাক ও স্কয়ারের এই মহতী উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে আমরা ইছামতি নদী ও শহরের ড্রেনেজ ব্যবস্থাকে সচল রাখতে পারব। নাগরিকদের সহযোগিতা ছাড়া কোনো শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। ​প্রকল্পের মাধ্যমে আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তনের আশা করা হচ্ছে। এর ফলে রাস্তাঘাট আরও পরিষ্কার হবে, ড্রেনে ময়লা কমবে এবং একটি টেকসই বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি গড়ে উঠবে যা পরবর্তী সময়ে সারা দেশে মডেল হিসেবে ব্যবহার করা যাবে। ​অনুষ্ঠানে পৌরসভা, ব্র্যাক ও স্কয়ার ফার্মার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।