চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে ৬৩০ কার্টন সিগারেট ও পাঁচটি স্মার্টফোন জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ| বুধবার (১৫ এপ্রিল) সকালে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন|
তিনি জানান, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথভাবে অভিযান চালায়| এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়| যাত্রীদের একজন বাঁশখালীর মোহাম্মদ আরাফাত এবং অন্যজন আমিরাবাদের মোহাম্মদ রায়হান| কাস্টমস সূত্রে জানা গেছে, জব্দ করা সিগারেটের ওপর প্রায় ১২ লাখ ৬০ হাজার টাকা রাজ¯^ নির্ধারণ করা হয়েছে| এছাড়া একটি আইফোন ও চারটি স্যামসাং ফোন মিলিয়ে আরও প্রায় ৯০ হাজার টাকা মূল্য ধরা হয়েছে| সব মিলিয়ে জব্দ করা পণ্যের মোট মূল্য প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকা|
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা পণ্য ডিপার্টমেন্টাল মেমোরান্ডাম (ডিএম) মূল্যে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে|
তবে সংশ্লিষ্ট দুই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে| একই সঙ্গে নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ও রাজ¯^ ফাঁকি রোধে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা|
জ্বালানি সরবরাহে ¯^স্তি: চট্টগ্রাম বন্দরে নোঙর করল আরও দুই জাহাজ মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম ব্যুরো: প্রায় ৬৮ হাজার টন ডিজেল নিয়ে আরো দুইটি জাহাজ চট্টগ্রাম বন্দরের হির্নোঙরে ভিড়েছে| মঙ্গলবার (১৪ এপ্রিল) মধ্যে রাতে জাহাজ দুটি বন্দরে পৌঁছায়| এ জাহাজ দুটিতে ইউনিপ্যাক সিঙ্গাপুরের সরবরাহ করা ‘এমটি টর্ম দামিনি’ ৩৩ হাজার টন এবং ভিটল এশিয়ার ‘এমটি লুসিয়া সলিস’ জাহাজটি ৩৫ হাজার টন ডিজেল রয়েছে|
বিপিসিরতথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ˆদনিক প্রায় ১১ হাজার টনের বেশি ডিজেল বিক্রি হচ্ছে| ১২ এপ্রিল পর্যন্ত দেশে সরবরাহযোগ্য ডিজেলের মজুত ছিল ১ লাখ ১৯ হাজার টন, যা দিয়ে প্রায় ১০ দিনের চাহিদা মেটানো সম্ভব ছিল| নতুন চালান যুক্ত হওয়ায় মজুত আরও ৪/৫ দিন বাড়বে|