লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে নগদ আশি হাজার টাকাসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ ।
মোমবার রাত সাড়ে ৮ টায় উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া সুয়ের কুশি মোড় আঃ রশিদ এর গালামালের দোকানের সামনে থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায,আঃ রশিদ এর গালামালের সামনে দৈনন্দিনের মতো চলছিল অনলাইন জুয়ার আসর।এ সময় গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার পুলিশ পরিদর্শক জাহিদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন,হাতীবান্ধা উপজেলার চৌদ্দ বাড়ি গ্রামের মৃত আব্দুল্লাহ তালুকদারের পুত্র সুমন তালুকদার (৪৩),কালীগঞ্জ উপজেলার কাশিরাম এলাকার সামছুল হকের পুত্র হাসান আল বান্না (২৭),একই এলাকার সহিদার রহমানের পুত্র তোফাজ্জল হোসেন (৩৯) এবং মৃত মোস্তাফিজুর রহমানের পুত্র হুমায়ুন কবীর (২৯)।
এসময় তারা মোবাইলে অনলাইন জুয়া খেলার এপ্লিকেশন MELBET,, BET365 এর আইডি ও পাসওয়ার্ড অজ্ঞাতনামা ১২/১৫ জনের নিকট সরবরাহ করিতেছিল। গ্রেফতারকৃত ৪জন ছাড়া অজ্ঞাতনামা ১২/১৫ জন পরস্পর যোগসাজসে একে অপরের সহায়তায় সাইবার স্পেসে এ্যাপস এর মাধ্যমে জুয়া খেলায় অংশগ্রহণ করে নিজ ও ভিন্ন ভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয় পত্র দিয়ে নগদ, বিকাশ, ও রকেট এ্যাকাউন্ট খুলে নিজে ব্যবহার ও সরবরাহ করা এবং মোবাইল ব্যাংকিং ও জুয়ার পোর্টাল পরিচালনা করাসহ সহায়তা করার অপরাধ প্রাথমিকভাবে প্রমানিত হয়।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রমজান বলেন,অভিযানে আটক ৪ জুয়ারির জেলহাজতে প্রেরন করা হয়েছে।