• দেশজুড়ে
  • সৈয়দপুরে তিন দিনব্যাপী বৈশাখী মেলায় ৭০ টি স্টোল শোভা পাচ্ছে

সৈয়দপুরে তিন দিনব্যাপী বৈশাখী মেলায় ৭০ টি স্টোল শোভা পাচ্ছে

দেশজুড়ে ১ মিনিট পড়া
সৈয়দপুরে তিন দিনব্যাপী বৈশাখী মেলায় ৭০ টি স্টোল শোভা পাচ্ছে

তৈয়ব আলী সরকার নীলফামারী।

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে আয়োজিত তিন দিনব্যাপী বৈশাখী পিঠা মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ‘আমরা একসাথে’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে আগামি ১৬ এপ্রিল পর্যন্ত। সৈয়দপুর ডাকবাংলো প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মেলার দ্বিতীয় দিন বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকেই দর্শনার্থীদের ঢল নামে। অনেক দিন পর এমন আয়োজনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকেও বিপুল সংখ্যক মানুষ মেলায় অংশ নিচ্ছেন। নববর্ষের আমেজে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ হয়ে উঠেছে প্রাণবন্ত। মেলায় বাঙালির ঐতিহ্যবাহী পিঠা সংস্কৃতির এক বর্ণিল সমাহার দেখা গেছে। প্রায় ৭০টি স্টলে চিতই, ভাপা, পাটিসাপটা, দুধচিড়াসহ বিভিন্ন দেশীয় পিঠার পাশাপাশি আধুনিকতার ছোঁয়ায় কাপড়, আচার, বই, কেক, মিষ্টান্ন ও হালকা খাবারের স্টল দর্শনার্থীদের আকর্ষণ করছে। আয়োজকরা জানান, মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংগঠনের প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবক নিরলসভাবে কাজ করছেন। মেলা প্রাঙ্গণ সাজ সজ্জা, স্টল বরাদ্দ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দর্শনার্থীদের প্রয়োজনীয় সেবা দিতে তারা সকাল থেকে রাত পর্যন্ত দায়িত্ব পালন করছেন। ‘আমরা একসাথে’ সংগঠনের সভাপতি তারিক জানান, বাঙালির হাজার বছরের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ পিঠা সংস্কৃতি। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য তুলে ধরতেই আমাদের এ আয়োজন। মেলায় ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে দূর-দূরান্ত থেকে পরিবার নিয়ে মানুষ আসছেন। পিঠা মেলা শুধু বিনোদনের মাধ্যমই নয়, বরং বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি প্লাটফর্ম। মেলা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, রবিউল হক রবিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।