• দেশজুড়ে
  • চট্টগ্রাম বোর্ডে এসএসসি যাত্রা শুরু, পরীক্ষায় বসছে বিপুল শিক্ষার্থী

চট্টগ্রাম বোর্ডে এসএসসি যাত্রা শুরু, পরীক্ষায় বসছে বিপুল শিক্ষার্থী

দেশজুড়ে ১ মিনিট পড়া
চট্টগ্রাম বোর্ডে এসএসসি যাত্রা শুরু, পরীক্ষায় বসছে বিপুল শিক্ষার্থী

মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামসহ সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া এই পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড-এর অধীনে অংশ নিচ্ছে মোট ১ লাখ ৩০ হাজার ৭২৪ জন শিক্ষার্থী।

বোর্ড সূত্র জানায়, এবার পরীক্ষার্থীরা ১ হাজার ২১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করছে, যা গত বছরের তুলনায় কিছুটা বেশি। ২০২৫ সালে এ বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪০ হাজার ৬৭৩ জন। পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন চৌধুরী। তিনি বলেন, এবার প্রথমবারের মতো প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে ২১৮টি পরীক্ষাকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করে প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে। এদিকে পরীক্ষা কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে গঠন করা হয়েছে ৭৬টি ভিজিল্যান্স টিম। এর মধ্যে ৬৬টি সাধারণ এবং ১০টি বিশেষ টিম মাঠে কাজ করবে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী।