• দেশজুড়ে
  • পাবনায় হাম আক্রান্তের সংখ্যা কমে আসছে: সিভিল সার্জন

পাবনায় হাম আক্রান্তের সংখ্যা কমে আসছে: সিভিল সার্জন

দেশজুড়ে ১ মিনিট পড়া
পাবনায় হাম আক্রান্তের সংখ্যা কমে আসছে: সিভিল সার্জন

পাবনা প্রতিনিধি:

পাবনায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা কমিয়ে আসছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ। তিনি জানান, দ্বিতীয় পর্যায় থেকে পাবনা জেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি চলছে। একটি শিশুও এই টিকাদান কর্মসূচি থেকে বাদ না যায় সেই চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পাবনা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সিভিল সার্জন জানান, পাবনা জেলায় ৬ মাস হতে ৫ বছরের কম বয়সী ৩ লাখ ১৮ হাজার ৮৮৪ জন শিশুকে টিকা দেয়া হবে। এর মধ্যে ১ লাখ ৮৭ হাজার ৮১৭ জন শিশুকে টিকা দেয়া হয়েছে। গত ৫ এপ্রিল থেকে ১ম পর্যায়ে পাবনার ঝুঁকিপূর্ণ ৪ উপজেলা এবং ৩ পৌরসভার টিকাদান কর্মসূচি চলছে, আর গতকাল থেকে দ্বিতীয় পর্যায়ে পুরো পাবনা জেলায় টিকাদান চলছে। তিনি আরও জানান, ২০২৪ থেকে ২৬ সালেও হাম-রুবেলার টিকা দেয়া হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার চেয়ে কম ছিল। কারণ, বাংলাদেশে প্রতি ৫ বছর পর পর হাম-রুবেলা টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়। পরবর্তীতে চলতি বছরে প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এই টিকাদান কর্মসূচি আবারও শুরু করা হয়েছে। এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ খায়রুল কবির, বিশ্বস্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. রাশেদুল বারি, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান, প্রবীন সাংবাদিক আব্দুল মতীন খান,পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কবি ছিফাত রহমান সনম, সাবেক সম্পাদক উৎপল মির্জা, সাংবাদিক মাহফুজ আলম এ সময় বক্তব্য রাখেন। হাম আক্রান্ত ও টিকাদান কর্মসূচি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলা স্বাস্থ্য বিভাগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসার কর্মকর্তারা ।