নিজস্ব প্রতিবেদকঃ মঙলবার দুপুরে গাজীপুর সিটিকর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা, গুণগত মান নিশ্চিতকরণ এবং সার্বিক কার্যক্রমে সমন্বয় জোরদারের লক্ষ্যে নগর ভবনের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এসময়ে প্রধান_অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক শওকত হোসেন সরকার, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন নাগরিকদের প্রত্যাশা পূরণে সকল উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে তিনি প্রকৌশলী বিভাগের সকল কর্মকর্তাকে দায়িত্বশীল হয়ে, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। বিশেষ_অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান। তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সকল বিভাগের মধ্যে কার্যকর সমন্বয়, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং গুণগত মান নিশ্চিতকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়সীমা অনুসরণ এবং কার্যকর সমন্বয় নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক। সম্প্রতি দায়িত্ব গ্রহণের পর দক্ষ নেতৃত্ব ও পেশাদার দৃষ্টিভঙ্গির ধারাবাহিক প্রয়োগে প্রকৌশলী বিভাগের কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হয়েছে। সভাপতির বক্তব্যে তিনি বলেন, চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি উপস্থাপন করেন এবং সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিকতা, সমন্বয় ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রকৌশলী বিভাগের প্রকল্প উন্নয়নে সমন্বয় সভা
দেশজুড়ে
১ মিনিট পড়া
মোঃ ইব্রাহীম খলিল, গাজীপুর প্রতিনিধিঃ