• দেশজুড়ে
  • দিনাজপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেশজুড়ে ১ মিনিট পড়া
দিনাজপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে   র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নাসরিন আক্তার সুমী , দিনাজপুর জেলা প্রতিনিধি।।

দিনাজপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ এপ্রিল-২০২৬ বৃহস্পতিবার দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ(২৩-২৯ এপ্রিল) উপলক্ষে দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম।

সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস।

পুষ্টি বৈষম্যর দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, জেলা তথ্য অফিসার সাদিয়া আফরিন শেফা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আফজাল হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিফুর রহমান সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহিম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম নাজমুল হুদা,সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ শুভ রায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডাঃ হোসেন মোঃ নাহিদ। আলোচনা সভার আগে দিবস উপলক্ষে একটি র‍্যালি বের হয়।