ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বঙ্গভবনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
তিনি বলেন, ‘আজ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি।
বাংলাদেশকে বন্ধু বলতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। ৫০ বছরেরও বেশি সময়ের অংশীদারিত্বে আমরা আঞ্চলিক স্থিতিশীলতা বাড়াতে, দুদেশের মানুষের উপকার হয় এমন অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে এবং আমাদের দুদেশের সার্বভৌমত্বকে সম্মান ও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করেছি। এই কাজ চালিয়ে যেতে এবং যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করতে আমি আগ্রহী।’ পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।