হরমুজ প্রণালি পুনরায় সচল করা এবং তেলের বাজারে অস্থিরতা কমাতে চীনের সহায়তা চান তিনি।
দ্য ফিন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প রবিবার বলেছেন, মধ্যপ্রাচ্যের তেলের ওপর চীনের ব্যাপক নির্ভরতা রয়েছে। তাই ইরানের হুমকির মুখে বিশ্বজুড়ে তেলের সরবরাহ যখন বাধাগ্রস্ত হচ্ছে, তখন হরমুজ প্রণালি দিয়ে ট্যাংকার চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নতুন জোটকে চীনের সহায়তা করা উচিত।
সফরের আগেই বেইজিংয়ের অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন উল্লেখ করে ট্রাম্প বলেন, চীন এ বিষয়ে সাহায্য করবে কি না, তা আমরা সফরের আগেই জানতে চাই।
বেইজিংয়ের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পেলে সফর পেছানো হতে পারে কি না, এমন প্রশ্নে তিনি সরাসরি বলেছেন, আমরা সফর পিছিয়ে দিতে পারি।
সূত্র: এপি