• আন্তর্জাতিক
  • আলি খামেনির ব্যবহৃত উড়োজাহাজ ধ্বংসের দাবি ইসরায়েলের

আলি খামেনির ব্যবহৃত উড়োজাহাজ ধ্বংসের দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
আলি খামেনির ব্যবহৃত উড়োজাহাজ ধ্বংসের দাবি ইসরায়েলের

ইরানের রাজধানী তেহরানে একটি গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

দেশটির সামরিক কর্তৃপক্ষ বলছে, ওই হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের ব্যবহৃত একটি উড়োজাহাজ ধ্বংস হয়েছে।

সোমবার রাতে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে চালানো এক ‘নির্ভুল অভিযানে’ উড়োজাহাজটি লক্ষ্য করে আঘাত হানা হয় বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের ভাষ্য অনুযায়ী, ধ্বংস হওয়া বিমানটি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ব্যবহৃত ছিল।

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ওই বিমান ধ্বংস হওয়ায় ইরানের নেতৃত্বের যোগাযোগ ও সমন্বয় কার্যক্রমে প্রভাব পড়তে পারে। বিশেষ করে ইরানের মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয়, সামরিক শক্তি জোরদারের উদ্যোগ এবং বিভিন্ন সক্ষমতা পুনর্গঠনের প্রচেষ্টা এতে বাধাগ্রস্ত হতে পারে বলে তারা দাবি করেছে।

তবে এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল–জাজিরা

Tags: ইসরায়েল আলি খামেনি উড়োজাহাজ ধ্বংস