• খেলা
  • এশিয়ান কাপের দলে ঋতুপর্ণারা, তবে উপেক্ষিত সাবিনা-কৃষ্ণারা!

এশিয়ান কাপের দলে ঋতুপর্ণারা, তবে উপেক্ষিত সাবিনা-কৃষ্ণারা!

খেলা ১ মিনিট পড়া
এশিয়ান কাপের দলে ঋতুপর্ণারা, তবে  উপেক্ষিত সাবিনা-কৃষ্ণারা!

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

সাবিনা খাতুন-কৃষ্ণা রানী সরকাররা দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। তবে অস্ট্রেলিয়ার এশিয়ান কাপ ফুটবলে আজ ঘোষিত ২৯ সদস্যের বাংলাদেশের প্রাথমিক দলে জায়গা হয়নি সাবিনাসহ অন্যদের। ইংলিশ কোচ পিটার বাটলার আগে বাদ দেওয়া খেলোয়াড়দের নতুন করে ডাকার প্রয়োজন মনে করেননি।

অস্ট্রেলিয়ায় আগামী ১ মার্চ নারী এশিয়ান কাপ শুরু হয়ে শেষ হবে ২১ মার্চ। এ উপলক্ষে বুধবার (২৭ জানুয়ারি) প্রস্তুতি শুরু করেছে দল। এদিনই সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে দল নিয়ে নেপালে পৌঁছেছেন বাটলার।

রাতে নারী এশিয়ান কাপের প্রাথমিক দল হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশ করে বাফুফে। সেখানে সাবিনা, মাসুরাদের মতো গত সাফজয়ী দলের নিলুফা ইয়াসমিন নীলা, মাতসুশিমা সুমাইয়া, সানজিদা আক্তারকে রাখেননি বাটলার।

কয়দিন আগেই সাবিনার নেতৃত্বে সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ওই দলে খেলেন নীলা, মাসুরা, মাতসুশিমারা। দলে সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী ডাক পেয়েছেন। আপাতত ফিটনেস ট্রেনার দল নিয়ে কাজ শুরু করছেন। বাটলার নেপাল থেকে ফিরে দলের হাল ধরবেন।

এশিয়ান কাপে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বে যাত্রা শুরুর পর ৬ মার্চ উত্তর কোরিয়া ও ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে খেলবে মেয়েরা।

বাংলাদেশের প্রাথমিক দল: শামসুন্নাহার জুনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্দা, তহুরা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, মিলি আক্তার, সিনহা জাহান শিখা, তনিমা বিশ্বাস, রুমা আক্তার, হালিমা আক্তার, সুলতানা, উম্মে কুলসুম, নবিরন খাতুন, ফেরদৌসী আক্তার, কোহাতি কিসকু, আইরিন খাতুন, সুরমা জান্নাত, সাগরিকা, উমহেলা মারমা, রুপনা চাকমা, স্বর্ণা রানী মনডল, আফঈদা খন্দকার, শিউলি আজিম, স্বপ্না রানী, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, নাদিয়া আক্তার জুই, আনিকা রানিয়া সিদ্দিকী ও উন্নতি খাতুন।

Tags: দল এশিয়ান কাপ ঋতুপর্ণারা উপেক্ষিত সাবিনা কৃষ্ণারা!