• রাজনীতি
  • শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

রাজনীতি ১ মিনিট পড়া
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

শাকিল আহমেদ, রংপুর

জুলাই বিপ্লবের দেশের প্রথম শহীদ শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৩০ জানুয়ারী) সন্ধ্যা ছয়টায় বগুড়া থেকে  সরাসরি আবু সাঈদের বাড়িতে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শহীদ আবু সাঈদের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবুনপুর গ্রামে এসে তারেক রহমান পৌছালে এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়। কবর জিয়ারত শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

কবর জিয়ারত শেষে শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম,  ভাই আবু হোসেন সহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারম্যান।  এ সময় তারেক রহমান বলেন, বিএনপি সব সময়  শহীদ আবু সাঈদের পরিবারের পাশে থাকবে। 

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক সহ রংপুর জেলা ও পীরগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন,‘‘ আমাদের চেয়ারম্যান তারেক রহমান জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন এবং তার বিদেহী আত্মর মাগফেরাত কামনা করে দোয়া করেছেন। ‘‘আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানানো আজ দেশের সব মানুষের দায়িত্ব ও কর্তব্যই শুধু নয়, আবু সাঈদ শিখিয়েছেন, কীভাবে স্বৈরাচারের বিরুদ্ধে বুক উঁচিয়ে দাঁড়াতে হয়। কীভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলির মুখে দাঁড়িয়ে প্রতিরোধ গড়তে হয়, সেই শিক্ষাও আবু সাঈদ শিখিয়ে গেছেন।

তিনি বলেন, “কেবল আবু সাঈদকে মৃত্যু দিবসে স্মরণ এবং তার কবর জিয়ারতের মধ্যে থাকলেই চলবে না, তার আত্মাত্যাগের শিক্ষাটাকে বাস্তবে রূপান্তর করার জন্য আমাদের সবাইকে উজ্জীবিত হতে হবে। তাহলেই আমার মনে হয়, আবু সাঈদের আত্মা শান্তি পাবে।

কবর জিয়ারত শেষে তারেক রহমান রংপুরের উদ্দেশ্যে  রওনা দেন। দীর্ঘ ২০ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রংপুরে যাচ্ছেন। এখানে তিনি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

Tags: তারেক রহমান শহীদ আবু সাঈদের কবর জিয়ারত বিএনপির চেয়ারম্যান