• রাজনীতি
  • বিশেষ বিশেষ এলাকায় ভোটার স্থানান্তর করা হয়েছে: বিএনপি

বিশেষ বিশেষ এলাকায় ভোটার স্থানান্তর করা হয়েছে: বিএনপি

রাজনীতি ১ মিনিট পড়া
বিশেষ বিশেষ এলাকায় ভোটার স্থানান্তর করা হয়েছে: বিএনপি

ঢাকা মহানগর ও দেশের বিশেষ বিশেষ কিছু আসনভিত্তিক ভোটার মাইগ্রেশন (স্থানান্তর) করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচনী সমসাময়িক বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

নির্বাচন ভবনে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়।

Tags: বিএনপি ভোটার বিশেষ বিশেষ এলাকায় স্থানান্তর