এতে নেতৃত্ব দেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা এবং ওই আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম।
আজ রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মহাখালীর ওয়ারলেস গেট থেকে প্রচারণা শুরু করে স্থানীয় কলম্বিয়া সুপার মার্কেট ও ‘জ’ ব্লকসহ আশপাশের দোকানপাট ও বাসাবাড়িতে ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান তারা। এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, কোনও ধরনের কারচুপি না হলে আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, ধানের শীষ নির্বাচিত হলে গুলশান, বনানী ও ভাসানটেক এলাকাকে আরও আধুনিক করে গড়ে তোলা হবে।
এ সময় আরও ছিলেন– বনানী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিব উল্লাহ হবি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সাবেক কমিশনার আবুল কালাম আজাদ, বনানী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান শেখ (বাবুল), সদস্য মিজানুর রহমান (বাগমার), ২০ নম্বর ওয়ার্ডের সাবেক সেক্রেটারি শহিদুল ইসলাম হিরো প্রমুখ।