সোমবার (০২ ফেব্রুয়ারি) বেলা ৩টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এনায়েত কবির সরকার জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম উপজেলার নন্দলালপুর সোন্দহ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিবাহবহির্ভুত সম্পর্কের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে সৃষ্ট দাম্পত্য কলহে ঝগড়ার এক পর্যায়ে ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি, রাত ১টায় স্বামী শফিকুল স্ত্রী অন্নি খাতুন সোনালীকে মারধর করে গলাটিপে ধরেন।
এসময় স্ত্রী সোনালী অচেতন হয়ে পড়লে সোনালীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অন্নি খাতুন সোনালীকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পিতা উপজেলার নগর সাঁওতা গামের মৃত জামাত আলী মোল্লার ছেলে আনিস মোল্লা বাদী হয়ে সোনালীর স্বামী শফিকুল ইসলামের বিরুদ্ধে কুমারখালী থানায় মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে ২০২২ সালের ৩১ অক্টোবর কুমারখালী থানার এস আই অপুর্ব কুমার অনিচ্ছাকৃত হত্যাকান্ডের অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করেন।
২০২২ সালের ২২ নভেম্বর অনীত অভিযোগের চার্জ গঠন পরবর্তী ১৬জন স্বাক্ষীর স্বাক্ষ্য শুনানি শেষে গলাটিপে স্ত্রী হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি শফিকুল ইসলামকে দশ বছর সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকার জরিমানা ধার্য করেন অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌসুলি খন্দকার সিরাজুল ইসলাম।