১৭ বছর পর ভোটের অধিকার ফেরানোর বার্তা
'ভোট উৎসব' গানটি নির্মাণ করা হয়েছে মূলত গণতন্ত্র ও উৎসবের আবহ ছড়িয়ে দিতে। নির্মাতাদের প্রত্যাশা, এই গান মানুষের মধ্যে ভোটকেন্দ্রমুখীতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাদের মতে, গানটি কেবল একটি সুর নয়, বরং এটি নাগরিক দায়িত্ব এবং ভোটাধিকার উদযাপনের একটি সাংস্কৃতিক আহ্বান। আসন্ন নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে এই গান অনুপ্রেরণা জোগাবে বলেও তারা আশাবাদী।
গানটির কলাকুশলী
'ভোট উৎসব' গানটির কণ্ঠ ও সুর দিয়েছেন পাঞ্জেরী, যেখানে সহশিল্পী হিসেবে যুক্ত হয়েছেন প্রখ্যাত শিল্পী কুদ্দুস বয়াতী। গানটির লিরিক্স লিখেছেন কে এম নাজমুল হক ও পাঞ্জেরী। কোরাসে কণ্ঠ দিয়েছেন পূর্নয়, মুশফিক, রায়হান, ফয়জুর ও জিসান।
এছাড়াও, গানটির মোশন ডিজাইনে ছিলেন হাসিবুল হাসান পরশ এবং ক্রিয়েটিভ নির্দেশনার দায়িত্বে ছিলেন দিপু জামান। গানটির নির্দেশনা দিয়েছেন কে এম নাজমুল হক এবং প্রযোজনা করেছেন এ কে এম ওয়াহিদুজ্জামান। বিশেষ সহযোগিতায় ছিলেন মামুন উর রশিদ, মারুফ ও লোবা আহমেদ।
যেসব প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে
এই 'ভোট উৎসব' গানটি বিশ্বের প্রায় ১৫০টিরও বেশি স্ট্রিমিং প্ল্যাটফর্মে সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো Spotify, Apple Music, YouTube Music, Amazon Music, Deezer, Boomplay, MediaNet, এবং ACRCloud। এছাড়াও Facebook, Instagram, YouTube Reels এবং TikTok-এও গানটি শোনা ও রিলসে ব্যবহার করার সুযোগ রয়েছে।