বাংলাদেশের সবচেয়ে বঞ্চিত জেলার নাম হচ্ছে কুড়িগ্রাম। আজ কথা দিচ্ছি এই কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু হবে-ইনশাল্লাহ। কোন দাবি জানাতে হবে না। এটি আমাদের নৈতিক কর্তব্য। আমাদের কাজ জাতিকে বিভক্ত করা নয়। যুবকদের দেশ গড়ার কারিগর হতে হবে। এ দেশ তোমাদের। সেই সাহস সেই শক্তি আমি আজকে কুড়িগ্রামের মাঠে দেখতে পাচ্ছি। আমরা এগিয়ে যাবো কেউ দমাতে পারবে না ইনশাল্লাহ । এই কুড়িগ্রাম জেলার দুঃখ তিন তিনটি নদী। বর্ষা আসলে মানুষের বুক কাপতে শুরু করে। কার ভিটেমাটি বিলীন হয়ে যাবে, আমাদের নদীগুলো হত্যা করে কঙ্কাল বানানো হয়েছে, মরুভূমি বানানো হয়েছে। সবগুলো চোর, ৫৪ বছরের নদী শাসনের, নদী ভাঙনরোধের যতগুলো বাজেট হয়েছে সবগুলো তাদের পেটে হজম করে নিয়েছে। নদী সংস্কারের কাজ করে নাই। এই চোররা টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। ২৮ লাখ কোটি টাকা। দেশবাসী, কুড়িগ্রামবাসী কথা দিচ্ছি আল্লাহ্ যদি আমাদের সুযোগ দেন তাহলে ওদের মুখের ভিতর দিয়ে হাত পেট পর্যন্ত ঢুকিয়ে সব বের করে আনবো-ইনশাল্লাহ।
৪ ফেব্রুয়ারি কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে উপরোক্ত কথাগুলো বলেন-এগোরো দলীয় জোটের শীর্ষ নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বাংলাদেশ জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল হালিম, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান স্বপন সহ স্থানীয় নেতৃবৃন্দ।