এ নির্বাচন ২০০৮ সালে নির্বাচন নয়, এ নির্বাচন ২০২৬ সালের নির্বাচন। ’২৬ সালের আগে ২৪-এ আমরা লক্ষ করেছি হাজার হাজার মানুষ জীবন দিয়েছে শুধু এই দেশটা মুক্ত করার জন্য, স্বাধীন হওয়ার জন্য।
এই দেশে নতুন করে বাঁচবার জন্য। হাজার হাজার মানুষ আহত, পঙ্গুত্ব এখনো হাসপাতালে রয়ে গেছে। তাদের একটা কমিটমেন্ট আছে। এবারের নির্বাচন আয়নাঘর যেন আর কখনো না ফেরে, সেই নির্বাচন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে ডা. তাহের নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম ফরহাদ বলেন, ‘আপনারা টিআইবি রিপোর্টে দেখেছেন শতকরা ৯১ ভাগ মারামারি করেছে বিএনপি। জানুয়ারির ৩১ পর্যন্ত ২৭৩ জন মানুষকে খুন করেছে তারা। ফেব্রুয়ারি মাস সেটাও শুরু করেছে মানুষকে মাইরা।
১ ফেব্রুয়ারি এক নারীকে হত্যা করেছে। ২ ফেব্রুয়ারি ক্লাস সেভেনের এক শিশুকে ধর্ষণ করেছে। এগুলি হচ্ছে ক্ষমতায় যাওয়ার আগের চিত্র। আল্লাহই ভাল জানেন। যদি ব্যতিক্রম কিছু ঘটে, আমরা যদি ভুল কিছু করি, তাহলে আগামীতে ভয়াবহ ফ্যাসিবাদ অপেক্ষা করছে।
তিনি বলেন, ‘আমরা ভুল করেও আর কোনো ফ্যাসিবাদকে এই দেশে আসতে দেব না। আমরা ভুল করেও এই অঞ্চলকে আর কখনো মাদকের হাত বাড়াতে দেব না। আমাদের এই অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানকে আর ধ্বংস হতে দেব না।’
এ সময় কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের প্রার্থী ও দলের নায়েব আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, শ্রমিক কল্যানফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, সাবেক উপজেলা জামায়াতের আমির মো. সাহাব উদ্দিন, খেলাফত মজলিসের চৌদ্দগ্রাম উপজেলা আমির মাও. মো. শাহজালাল, কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমির মাও. মো. হাসান মজুমদার ও কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদারসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।