• দেশজুড়ে
  • ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ দুটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ দুটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

দেশজুড়ে ১ মিনিট পড়া

আব্দুল মালেক মিয়া, গাজীপুর

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামান্য রেখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ দুটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। শুক্রবার নিশ্চিত করেছেন জিএমপি কর্তৃপক্ষ। গাজীপুর মহানগরীর ভোট কেন্দ্রের আশপাশে যেকোনো ধরনের অস্ত্র বহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ওই আদেশ জারি করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলদারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ আইনে প্রদত্ত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হযেছে নির্বাচন কমিশনের অনুমোদিত ব্যক্তি বা ব্যক্তিবর্গ ব্যতীত ভোটকেন্দ্রের নির্ধারিত চৌহদ্দির (প্রায় ৪০০ গজ) মধ্যে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অনুযায়ী নিষিদ্ধ অস্ত্র, ফায়ারআর্মস, দেশীয় অস্ত্র, লাঠি বা যে কোনো ধরনের ধারালো কিংবা ভোঁতা অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর মহানগর এলাকার সকল শুটিং স্পট ও রিসোর্ট চার দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে জিএমপি এ-সংক্রান্ত আরও একটি গণবিজ্ঞপ্তিত জারি করে। পুলিশ কমিশনার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশ আইন ২০১৮-এর ৩১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ১০ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত গাজীপুর মহানগরীর নির্বাচনি এলাকায় অবস্থিত সব শুটিং স্পট, রিসোর্ট ও বিনোদনকেন্দ্র বন্ধ রাখতে হবে। এতে আরও বলা হয়, উল্লিখিত সময়ের মধ্যে এসব স্থাপনায় যে কোনো ধরনের কার্যক্রম ও জনসমাগম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য যে গাজীপুরের বিভিন্ন এলাকায় প্রায় তিন শতাধিক রিসোর্ট, শুটিং স্পট ও পিকনিক স্পট রয়েছে।

Tags: গাজীপুর নির্বাচন পুলিশ ত্রয়োদশ মেট্রোপলিটন গণবিজ্ঞপ্তি জারি