রাজধানীতে আজ বিএনপির তৎপরতা
বিভিন্ন কর্মসূচির কারণে রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বিড়ম্বনায় পড়তে হয়। আজ শনিবার (০৭ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই বিএনপির একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে, যা বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের জমায়েত ও জনসমাগম ঘটাবে।
বিএনপির গুরুত্বপূর্ণ কর্মসূচি: জুবাইদা রহমান ও তারেক রহমানের প্রতিনিধি
জিয়াউর রহমান ফাউন্ডেশন: বেলা ১১টায় ভাষানটেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
প্রধান অতিথি: ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান চিকিৎসক ডা. জুবাইদা রহমান।
চক্ষু ক্যাম্প পরিদর্শন: দুপুর সাড়ে ১২টায় মহাখালী কড়াইল এলাকায় আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি।
আমিনুল হকের গণসংযোগ (ঢাকা-১৬): জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা-১৬ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আমিনুল হক তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মিরপুর ১২ সংলগ্ন বিভিন্ন ক্যাম্প এলাকায় ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করবেন (সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত)।
আমানউল্লাহ আমানের গণসংযোগ (ঢাকা-১৭): ঢাকা-১৭ সংসদীয় আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান কড়াইল বস্তিতে বেলা ১১টায় গণসংযোগ করবেন।
প্রেস ক্লাব: বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দল আয়োজিত অবস্থান কর্মসূচি পালন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলন: বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন।
ইলেকশন অবজার্ভার সোসাইটির সংবাদ সম্মেলন
ইলেকশন অবজার্ভার সোসাইটি (EOS) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে:
বিষয়বস্তু: 'দেশব্যাপী সার্বিক অবস্থা ও স্থানীয় পর্যবেক্ষকদের অবস্থান' শীর্ষক।
সময় ও স্থান: এদিন বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (DRU) শফিকুল কবির মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।