• ব্যবসায়
  • ভরিতে স্বর্ণের দাম বাড়লো সাড়ে ৭ হাজার টাকা

ভরিতে স্বর্ণের দাম বাড়লো সাড়ে ৭ হাজার টাকা

ব্যবসায় ১ মিনিট পড়া
ভরিতে স্বর্ণের দাম বাড়লো সাড়ে ৭ হাজার টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে।

বাজুস জানায়, আজ শনিবার সকাল ১০টা থেকে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা; যা আগের দিনের তুলনায় ৭ হাজার ৬৪০ টাকা বেশি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯২ টাকা। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে এই মূল্য নির্ধারণ করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে প্রতি গ্রাম স্বর্ণ অলংকারের মূল্য নির্ধারণ করা হয়েছে— ২২ ক্যারেট (হলমার্ক করা) স্বর্ণালংকার: প্রতি গ্রাম ২২ হাজার ৪৭০ টাকা; ২১ ক্যারেট (হলমার্ক করা) স্বর্ণালংকার: প্রতি গ্রাম ২১ হাজার ৪৫০ টাকা; ১৮ ক্যারেট (হলমার্ক করা) স্বর্ণালংকার: প্রতি গ্রাম ৪১ হাজার ৮৩৮ টাকা; সনাতন পদ্ধতির স্বর্ণালংকার: প্রতি গ্রাম ৪১ হাজার ৫০৪ টাকা।

রুপার লংকারের দাম নির্ধারণ করা হয়েছে– ২২ ক্যারেট রৌপালংকার: প্রতি গ্রাম ৫৪৫ টাকা; ২১ ক্যারেট রৌপালংকার: প্রতি গ্রাম ৫২০ টাকা; ১৮ ক্যারেট রৌপালংকার: প্রতি গ্রাম ৪৪৫ টাকা; সনাতন পদ্ধতির রৌপালংকার: প্রতি গ্রাম ৩৩৫ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয় মূল্য কার্যকর থাকবে। তবে নির্ধারিত মূল্যের সঙ্গে সরকার কর্তৃক নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।

বিজ্ঞপ্তিতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করেন।

Tags: ভরি স্বর্ণ টাকা দাম বাড়লো