• রাজনীতি
  • আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা জুলাইয়ের পক্ষের কেউ মানবে না: আসিফ

আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা জুলাইয়ের পক্ষের কেউ মানবে না: আসিফ

রাজনীতি ১ মিনিট পড়া
আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা জুলাইয়ের পক্ষের কেউ মানবে না: আসিফ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে রয়টার্সকে দেওয়া একটি দলের প্রধানের বক্তব্যে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

তাদের আওয়ামী লীগের প্রতি বায়াস দেখা যাচ্ছে। তবে দলটিকে ফিরিয়ে আনার কোনও পরিকল্পনা জুলাইয়ের পক্ষের মানুষ মেনে নেবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দেশের নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনও কোনও রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে। এতে শঙ্কা তৈরি হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে (ইসি) আরও কঠোর হতে হবে। এজন্য যৌথ বাহিনীর আভিযান আরও জোরদার করা উচিত।

তিনি বলেন, বিভিন্ন স্থানে এক প্রার্থী আরেক প্রার্থীকে হুমকি দিচ্ছে। প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন করছে একটি দল। কিন্তু ইসি কোনও ব্যবস্থা নিচ্ছে না। এটা দুঃখজনক। লেভেল প্লেয়িং ফিল্ড নেই বললেই চলে।

তিনি বলেন, বিএনপির ইশতেহারে উচ্চকক্ষের বিষয়ে প্রতারণা করা হয়েছে। গণভোটে হ্যাঁ জয়লাভ করলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না বলে আমাদের আশঙ্কা।

Tags: আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা জুলাইয়ের পক্ষের কেউ মানবে না: আসিফ