• রাজনীতি
  • সরকারে থাকা একটি মহল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে: মির্জা আব্বাস

সরকারে থাকা একটি মহল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে: মির্জা আব্বাস

রাজনীতি ১ মিনিট পড়া
সরকারে থাকা একটি মহল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, সরকারে থাকা একটি মহল নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে।

তারা ২০০৮ সালের মতো প্রভাবিত নির্বাচন করতে চায়। ফলাফল পরিবর্তনেরও শঙ্কা রয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিল ও ফকিরাপুল এলাকায় নির্বাচনি গণসংযোগে তিনি এ অভিযোগ করেন।

মির্জা আব্বাস বলেন, যাদের নির্বাচন করার বা দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই তারা কীভাবে বলে তারা নির্বাচনে জয়লাভ করবে?

তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষ আমাকে নানাভাবে অশান্ত করার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা সহানুভূতির ভোট পাওয়ার চেষ্টা করছে। তবে আমরা কোনও উসকানিতে পা না দিতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়ে রেখেছি।

Tags: সরকার মির্জা আব্বাস চেষ্টা মহল ইলেকশন ইঞ্জিনিয়ারিং